নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৫:২৭ 👁️ ৫৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৪ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ্যাডভোকেট এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে বার ভবনে গিয়ে ভোট দেন রাসিক মেয়র মহোদয়। ভোট প্রদান শেষে রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুনঃ  নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. মোঃ ইয়াহিয়া, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বারের সাবেক সভাপতি লোকমান আলী, এ্যাড. মোজাফফর হোসেন, সদস্য সচিব রবিউল হক কাকর, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি পদপ্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুর রহমান খান রানা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার সহ অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।