সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত রাজশাহী এডিটরস ফোরাম নামে কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীকে সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
এছাড়াও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেনকে সহ-সভাপতি, দৈনিক সানশাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলীকে কোষাধ্যক্ষ ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদারকে দফতর সম্পাদক করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন, দৈনিক বার্তার সম্পাদক এসএম কাদের, দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচারের সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম, উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম।
এদিকে রাজশাহী এডিটরস ফোরামের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ। সোমবার বিপিজেএ রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান এক অভিনন্দন বার্তায় রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে নবগঠিত সংগঠনের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবিব অপুসহ কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্পাদকদের এই সংগঠন রাজশাহীর দৈনিক পত্রিকাগুলোর কল্যাণে কাজ করার পাশাপাশি কর্মরত সকল ফটোসাংবাদিক ও সাংবাদিকের বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিকদের স্বার্থ রক্ষার ব্যাপারে বিপিজেএ রাজশাহী শাখা সব সময় রাজশাহী এডিটরস ফোরামকে পাশে পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

