নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী এসেছেন আইজিপি

জানুয়ারি ১, ২০২৪ ৯:১১ 👁️ ৮৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সফর করলেন বাংলাদেশের পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এসময় তিনি রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

আইজিপি’র রাজশাহী সফর উপলক্ষ্যে রোববার বিকাল সাড়ে ৫ টায় তিনি শাহমখদুম বিমান বন্দর, রাজশাহীতে আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

আরও পড়ুনঃ  নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

এরপর আইজিপি রাজশাহী রেঞ্জ অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। সেখানে আইজিপি’র সভাপতিত্বে রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএমসহ রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিট প্রধানগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।