নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত

ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:১৫ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়ের সভাপতিত্বে নগরীর অভ্যন্তরীণ সড়ক সমূহে পাইপ লাইন স্থাপন এবং ক্ষতিপূরণ জমা সংক্রান্ত বিষয়ে রাজশাহী ওয়াসার কর্মকর্তাগণের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াসার পক্ষ থেকে পাইপ লাইন স্থাপনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় রাসিক প্রশাসক মহোদয় রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়ে নাগরিক ভোগান্তীরোধে সুষ্ঠভাবে উক্ত কাজ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ও ওয়াসা‘র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাজশাহী ওয়াসা‘র উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন/প্রকৌশল) মোঃ তৌহিদুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।