নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের উদ্দোগ্যে বন্দীদের আম খাওয়ানোর প্রত্যাশা পূরণ

জুন ২৪, ২০২৫ ১০:৫২ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত রাজশাহী কেন্দ্রীয় কারাগার একটি দুইশত বর্ষী পুরাতন কারাগার। এ কারাগারে দৈনিক গড়ে ৩০০০ জন বন্দী আটক থাকে। তন্মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বন্দীরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

রাজশাহীকে বলা হয় ‘আমের দেশ’। কারাগারে থেকেও রাজশাহীর স্থানীয় বন্দীরা যাতে মৌসুমি এ ফলের স্বাদ থেকে কোনভাবেই বঞ্চিত না হন সেজন্য স্থানীয় কারা প্রশাসন কারাগারে আম খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান জেলার, ডেপুটি জেলার ও অন্যান্য কারা কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কারাগারে অন্তরীণ সকল বন্দীদের মাঝে ল্যাংড়া আম বিতরণ করা হয়।

এছাড়া আমের স্বাদকে দ্বিগুণ করতে বন্দীদের মাঝে দুধও সরবরাহ করা হয়। কারা প্রশাসনের এ উদ্যোগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা অনেক খুশি। এছাড়া রাজশাহীর বন্দীদেরকে তাদের বাড়ির গাছের আম (নির্দিষ্ট পরিমাণে) গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে, যা একটি দৃষ্টান্ত স্থাপনকারী ও মানবিক ব্যাপার।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

কারাগারে আগত একজন সেবা প্রত্যাশীর সাথে আলাপচারিতায় জানা যায়, কারাগারে আটক থেকেও রাজশাহীর আম খাওয়ার সুযোগ পাওয়ায় বন্দিরা অনেক খুশি। এছাড়া বর্তমান সরকার এবং কারা কর্তৃপক্ষ কারাগারে আগত দর্শনার্থী ও সেবা প্রত্যাশীদের জন্য বিভিন্ন সময়ে (যেমন-ঈদ, পূজাপার্বণ ও অন্যান্য উৎসবে)যেসব সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে তা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।