নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ওসি আ,ফ,ম আসাদুজ্জামান

জুন ২৪, ২০২৫ ৪:৪৪ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহী জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান।  মে ২০২৫ মাসের রাজশাহী জেলার অপরাধ পর্যালোচনা সভায় দৃষ্টান্তমূলক অপরাধ দমন কার্যক্রম পরিচালনার জন্য বাঘা থানা এবং অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান পিপিএম পেয়েছেন বিশেষ সম্মাননা ও স্বীকৃতি। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে (৩য় বারের মতো) অত্র থানায় কর্মরত এএসআই (নিঃ) আব্দুল মালেক নির্বাচিত।

আরও পড়ুনঃ  হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

এই মাসিক মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, সর্বাধিক মাদক উদ্ধারকারী এবং ছিনতাইকারী গ্রেফতারে গুরুত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয়। তবে জেলার মধ্যে সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য ওসি আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এবং তাঁর নেতৃত্বে বাঘা থানা অর্জন করে শ্রেষ্ঠ থানার মর্যাদা।

আরও পড়ুনঃ  আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম পিপিএম ওসি আসাদুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ থানার সম্মাননা এবং অর্থ তুলে দেন।

দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান পিপিএম একজন পেশাদার, বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের অধিকারী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর নেতৃত্বে বাঘা থানা শুধু অপরাধ দমনে নয়, নাগরিকবান্ধব পুলিশিং, দ্রুত সেবা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমেও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

আরও পড়ুনঃ  দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

তিনি মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী ও অপরাধ চক্র দমনসহ নাগরিক নিরাপত্তা রক্ষায় নিরলস পরিশ্রম করে চলেছেন। অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান মনে করেন, একজন পুলিশ অফিসারের প্রকৃত সফলতা তখনই আসে, যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে।

এমন সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, এই স্বীকৃতি কেবল আমার একার নয়, পুরো বাঘা থানা পুলিশের কঠোর পরিশ্রমের ফল। আমরা প্রতিনিয়ত নাগরিকদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাঘা থানার এই অর্জন পুরো থানার জন্যই এক অনন্য গৌরবের মুহূর্ত। এমন নেতৃত্ব ও পারফরম্যান্স আগামী দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য থানা গুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।