নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী জেলা শাখার রেস্তোরাঁ মালিক সমিতি বার্ষিক মিলন মেলা

ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:১১ 👁️ ৮৭ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার বার্ষিক মিলন মেলা ও বনভোজন আজ শনিবার (১০ ফেব্রুয়ারী) বিজিবি’র সীমান্ত অবকাশে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

উক্ত মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফ বি সি সি আই- এর পরিচালক সি আই পি শামসুজ্জামান আওয়াল। রেস্তোলা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্তাবাধয়ন ও পরিচালনা করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা নবকুমার ঘোষ, হাসিনুর রহমান টিংকু, সহসভাপতি আব্দুল গাফফার, আইনুল হক, মিঠু ঘোষ ও যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল আহসান রুবেল, সহ-যুগ্ম সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, অর্থ সম্পাদক আব্দুস সালাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাবিলা নওরিন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ জামিল দ্বীপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রাজিব, লিয়াকত আলী খান, গোলাপ সর্দার, ফয়সাল আমিন, প্রকৌশলী শাকিলা বাশার ও দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ খান প্রমুখ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

মিলন মেলায় শতাধিক রেস্তোরাঁ মালিক ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। মিলনমেলায় র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।