নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে প্রাধান প্রকৌশলীকে ক্রেস্ট প্রদান

অক্টোবর ৫, ২০২৫ ১০:২৪ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চল, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মুখলেসুর রহমানকে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বপ্রদান করায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয় ।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রোববার ৫ অক্টোবর দুপুর ১২:৩০ মিনিটে, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি মোঃ সফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক মোঃ শাহীন ইকবাল, সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান কবির, ১নং সহ-সাধারণ সম্পাদক মোঃ রহিম রেজা রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মইনুল হক হারু, দপ্তর ও তথ্য সম্পাদক শেখ আবু জাফর টুটু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল অর্থ সম্পাদক মোঃ সোহেল রানা দিপু।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মোঃ আব্দুল মান্নান, মোঃ মাসুদ, মোঃ শেমল শেখ, মোঃ ইফতিয়ার মাহমুদ বাবু, সোয়াসসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের সর্বাঙ্গীণ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর দক্ষ নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।