নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী মহানগর বিএনপির লিফলেট বিতরণ 

ডিসেম্বর ২৭, ২০২৩ ৯:৩৬ 👁️ ৭৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আগামী বছরের ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তাদের পক্ষ থেকে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বুধবার রাজশাহী মহানগরীর রানীবাজার অলকার মোড় হতে নিউমার্কেট ও ষষ্টিতলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এর সভাপতিত্বে কমসূচীতে উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর জিয়া পরিষদেও সভাপতি প্রফেসর আকতার হোসেন, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস শুকুর ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আপেল সহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই। সেজন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। এজন্যই প্রহসনের নির্বাচন করার জন্য উঠেপরে লেগেছে। কারো দিকে তোয়াক্কা করছেনা।

বর্তমানে এই সরকার জনগণের রোষানলে পরেছে। এই রোষনল থেকে বাঁচতে সরকারী পেটয়া বাহিনীকে জনগণের উপরে লেলিয়ে দিয়েছে। কিন্তু এভাবে আর ক্ষমতায় থাকা যাবেনা।

বিএনপি ও সমমনাদলগুলো যেকোন মূল্যে এই প্রহসনের নির্বাচনকে রুখে দেবে। সেইসাথে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।