নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কমেছে প্রায় চার হাজার

জুন ২১, ২০২৫ ৯:২৮ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৯৩২ জন।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। আর এবছর এ সংখ্যা নেমে এসেছে ১ লাখ ৩৩ হাজার ২৫২ জনে। এদের মধ্যে ছাত্র ৬৮ হাজার এবং ছাত্রী ৬৪ হাজার।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন থেকে।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম জানান, “প্রতিবছর তো পরীক্ষার্থীর সংখ্যা একরকম থাকে না। কোনো বছর বাড়ে, কোনো বছর কমে। তবে এবারের পরীক্ষার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।