নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সদরে গণঅধিকার পরিষদের প্রার্থী হলেন অ্যাডভোকেট জুয়েল

নভেম্বর ২৮, ২০২৫ ৯:০৩ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যালয়, আল-রাজি কমপ্লেক্সে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান সংবাদ সম্মেলনে মাধ্যমে এই ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী সদর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী- অ্যাডভোকেট মাহমুদ হাসান এর নাম ঘোষণা করা হয়। এছাড়াও গণঅধিকার পরিষদের রাজশাহীতে মনোনয়ন পেয়েছেন রাজশাহী – ১ তানোর – গোদাগাড়ীতে মীর মোহাম্মদ শাহজাহান, রাজশাহী – ৪ আসন বাগমারায় – এ এইস এম ইয়াকুব আলী জনি।

গণঅধিকার পরিষদ (জিওপি) বাংলাদেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। ২০২১ সালের ২৬ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় ও ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। দলটির নির্বাচনি প্রতীক হলো ট্রাক। দলটি ২ ফেব্রুয়ারি ২০২৫ সালে উচ্চতর পরিষদের সবার সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে ‌৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু জোটভুক্ত না হয়ে এখন ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ যা এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ  যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

মনোনীত হয়ে অ্যাডভোকেট মাহমুদ হাসান জুয়েল বলেন, ” আলহামদুলিল্লাহ ” আমাকে রাজশাহী-২ (সদর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কা মনোনীত প্রার্থী করার জন্য গণঅধিকার পরিষদের মাননীয় সভাপতি নুরুল হক নূর ভাই এবং সাধারণ সম্পাদক রাশেদ খান ভাইসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সেই সাথে আপনাদের আস্থা, ভালোবাসা ও সমর্থন আমার জন্য অনুপ্রেরণা। তিনি আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবো। আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

এ বিষয়ে গণঅধিকার পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেন, রাজশাহীতে ট্রাক-প্রতীকে যারা নমিনেশন পেয়েছে আমরা গণঅধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ গণঅধিকার পরিষদ এর বাংলাদেশ। বাংলাদেশের মানুষ গণঅধিকার পরিষদের ওপর আস্থা ভরসা রেখে ট্রাক প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।