নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন শাহিন

নভেম্বর ২৫, ২০২৩ ১২:২৭ 👁️ ৬৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম তুলেছেন মহানগর যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুল ইসলাম শাহিন।

আরও পড়ুনঃ  নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি। ঘোষণার পর থেকে সরকারি দলের পাশাপাশি বেশ কয়েকটি দল নির্বাচনে অংশ গ্রহণ করতে তাদের নমিনেশন ফরম বিতরণ শুরু করে। রাজশাহী সদর ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন মহানগর যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুল ইসলাম শাহিন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

দলের সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ আসনে প্রার্থী দিলে রাজশাহী সদর-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী হবার আশা ব্যাক্ত করে মনোনয়ন ফরম তুলেছেন দলের এই তরুন নেতা। আর জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে জোট হয়ে নির্নাচনে অংশগ্রহণ করে তাহলে জোটের সিদ্ধান্ত মেনেই নির্বাচনের মাঠে কাজ করবেন। সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী দেওয়া হয়েছিলো।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা এবার ও জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জোটের শরীক না হয়ে নিজ প্রতীক নিয়ে নির্বাচন করবে, এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি হবে সংসদে বিরোধী দল। নির্বাচনে প্রার্থী হবার বিষয়ে সময়ের কথাকে দেয়া সাক্ষাৎকারে শাহিনুল ইসলাম শাহিন বলেন “দলের সিদ্ধান্তে মনোনয়ন ফরম তুলেছি দল যে সিদ্ধান্ত দিবে সেই মোতাবেক কাজ করবো, আমি তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত আশা করছি দল আমার বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।