নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে নির্বাচনী নিরাপত্তা জোরদার, প্রস্তুত হেলিকপ্টার ও কুইক রেসপন্স ফোর্স

জানুয়ারি ৩০, ২০২৬ ৪:১১ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে হেলিকপ্টার ও কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পোস্টাল একাডেমির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

শুক্রবার সকালে পোস্টাল একাডেমির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিস্তৃত ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সেক্টরের আওতাধীন ৭টি জেলা, ৬২টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে ৬৫টি বেইজ ক্যাম্প থেকে ১৪৬টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া সীমান্তের ৭৬টি বর্ডার আউট পোস্টে (বিওপি) প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সব মিলিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে রাজশাহী সেক্টরে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে। এর মাধ্যমে কুইক রেসপন্স ফোর্স অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ–এর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সংবাদ সম্মেলন শেষে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিজিবির একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথে নিরাপত্তা জোরদারে বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।