নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ

ডিসেম্বর ১৪, ২০২৫ ৩:২৪ 👁️ ৮০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি কাশির সিরাপ জব্দ করেছে রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের বিদায়, নবাগত এসিল্যান্ড প্রসনজিৎকে বরণ

রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) আনুমানিক রাত ০৯৫০ ঘটিকায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় এক মাদক ব্যবসায়ীকে ধরার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশ ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ২ ব্যক্তির সাজা

পরবর্তীতে বিজিবি’র বিশেষ আভিযানিক দল উক্ত প্লাস্টিকের ব্যাগ হতে ৩১ বোতল ভারতীয় মদ ও ১৩ বোতল ব্রনকফ-সি সিরাপ জব্দ করে।

আরও পড়ুনঃ  রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

জব্দকৃত মাদকদ্রব্য এবং ব্রনকফ-সি সিরাপ রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।