নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

জানুয়ারি ৩, ২০২৬ ৬:৩০ 👁️ ৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক ৬:১০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন চোরাকারবারী ভোরের কুয়াশার মধ্য দিয়ে একটি পলি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রেবেশ করছে।

আরও পড়ুনঃ  পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

উক্ত ব্যাক্তি বিজিবি’র আভিযানিক দলের নিকট আসার পর বিজিবি কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে পলি ব্যাগটি ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পলি ব্যাগ হতে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ৫,০০০ পিস (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক গুদামে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।