নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী স্টেশনে ককটেল সাদৃশ্য বস্তু,ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী

নভেম্বর ৫, ২০২৩ ১০:৪২ 👁️ ৯২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী রেল স্টেশনে বাহিরে দুটি ককটেল সাদৃশ্য বস্তু ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে দুর্বৃত্তরা এই ককটেল সাদৃশ্য বস্তুটি রেখে চলে যায়।

তবে ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রেখেছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা এসব বস্তু দেখে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটাগুলো উদ্ধারের এর মধ্যে বোম ডিসপোজাল টিম বস্তুটি উদ্ধারে রওনা দিয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি ককটেল সাদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এখন পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার পর বলা যাবে এগুলো আদৌ ককটেল নাকি বস্তু। বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।