নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাত পোহালেই বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনাল

জানুয়ারি ১৭, ২০২৪ ৮:১১ 👁️ ৬১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘বিএসজেএ’ মিডিয়া কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল আগামীকাল (বৃহস্পতিবার)। পল্টন মাঠে সেদিন সকাল ১০টায় প্রথম সেমিফাইনালে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ মুখোমুখি হবে টি-স্পোর্টসের।

আরও পড়ুনঃ  ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তীতে ১১টায় দ্বিতীয় সেমিতে ‘চ্যানেল-আই লড়বে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের’ বিপক্ষে। পরশু (শুক্রবার) হবে টুর্নামেন্টের ফাইনাল।

আজ (বুধবার) পল্টন মাঠে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ ৫ উইকেটে হারিয়েছে ‘সময় টেলিভিশন’কে। আগে ব্যাটিং করে সময় টেলিভিশন ৪ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে।

জবাবে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪ ওভারে। বিজয়ী দলের রবিউল ১০ বলে ৩৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন’ ৫ উইকেটে জয় পায় ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনের’ বিপক্ষে। বাংলাদেশ প্রতিদিন আগে ব্যাট করে ১০১ রানের লড়াকু পুঁজি দাঁড় করায়। দলের হয়ে তানভীর ৩২ ও রেজা ৩০ রান করেন।

জবাব দিতে নেমে মাঝহারের ৩০, জনির ২৪ ও বিপ্লবের ১২ রানে সহজেই জয় পায় ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন’। ম্যান অব দ্য ম্যাচ হন জনি।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ‘চ্যানেল আই’ ও ‘এটিএন বাংলার’ ম্যাচে জয় পায় ‘চ্যানেল-আই’। ৫ উইকেটে জয় পায় তারা। ‘এটিএন বাংলা’ আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭৯ রান করে।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দলের হয়ে সজিব সর্বোচ্চ ২৪ রান করেন। জবাবে রাহুলের ৩২ রানের ইনিংসে ‘চ্যানেল আই’ সহজেই জয় পায়। বল হাতে ১ উইকেট ও ৩২ রান নিয়ে ম্যাচ সেরা হন রাহুল।

‘টি-স্পোর্টস’ ও ‘দৈনিক যুগান্তরের’ মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে তুমুল উত্তেজনা ছড়ায়। ব্যাট-বলে দারুণ লড়াইও হয়। যেখানে শেষ হাসিটা হাসে টি-স্পোর্টস। তারা ৬ রানে ‘যুগান্তর’কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। আগে ব্যাটিং করে ‘টি-স্পোর্টস’ করে ৮৯ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন পারভেজ। ৩০ রান করেন নাবিল খান। জবাবে ইমরানের ৩৪ রানের ইনিংসের পরও ‘যুগান্তর’ লক্ষ্যে পৌঁছতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।