নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবির প্রক্সিকাণ্ডের হোতা বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তন্ময় গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৩ ৭:৩০ 👁️ ৯৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ^বিদ্যালয় ভর্তির প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গত ২৬ জুলাই এ ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২ এ তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থীর বদলে প্রক্সি দিতে গিয়ে আটক হন রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থী বায়েজিদ খান। বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে প্রক্সিচক্রের হোতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক তন্ময়ের নাম। বায়েজিদ খানের দেয়া তথ্যমতে, তন্ময়ের নির্দেশে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন তিনি। পরে এ ছাত্রলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে বিগত কয়েক বছরে প্রায় ৪২ লাখ টাকা লেনদেনের প্রমাণ মেলে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

এ বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তন্ময়কে বহিষ্কার করে। পরে গত ১৭ আগস্ট তন্ময়সহ বহিষ্কৃত চারজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপহরণ ও তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ সামনে আসে। এর প্রেক্ষিতে ১৮ আগস্ট তাদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও আটক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মা রেহেনা বেগম তাদের নামে নগরীর মতিহার থানায় পৃথক দুটি মামলা করেন। এ বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তন্ময়সহ চারজনকে বহিষ্কার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।