স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাত করেন।
রাবি উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাতকালে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
আগামীতে উভয় বিশ্ববিদ্যালয় যাতে পারস্পরিক আগ্রহের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে পারে সেই বিষয়ে একমত পোষণ করেন।
প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নেবার পূর্বে অধ্যাপক আশিক মোসাদ্দিক রাবি ফার্মেসী বিভাগের একজন সিনিয়র শিক্ষক ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

