অনলাইন ডেস্ক : রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এ ছবি মুক্তির চার দিনের মধ্যেই বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ব্যাপক বিতর্কও সঙ্গী এ ছবির। ছবিতে উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্যাপন দেখিয়েছেন পরিচালক– এমন অভিযোগ উঠেছে। সমালোচনায় মুখর নেটিজেনদের একটি বড় অংশ। রণবীরের সঙ্গে এ ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে কয়েকদিন আগে জানা যায়, রাশমিকা নন, ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন পরিণীতি চোপড়া। এবার খবর ছড়িয়েছে, ছবিতে তৃপ্তি দিম্রির বিশেষ চরিত্রের জন্যও নাকি প্রথমে অডিশন দিয়েছিলেন অন্য এক অভিনেত্রী। তিনি কে? বলিপাড়ায় শোনা যাচ্ছে, বঙ্গার ‘অ্যানিম্যাল’-এর জন্য নাকি অডিশন দিয়েছিলেন বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। রণবীর অভিনীত ছবিতে...
Developed by BDITHOST