নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

আগস্ট ২৯, ২০২৩ ৮:৩৬ 👁️ ৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলতে শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

এরদোয়ানের রাশিয়া সফরের লক্ষ্য শস্য চুক্তি পুনরুজ্জীবিত করা।
এরদোয়ানের দলের একজন মুখপাত্র সোমবার এ কথা জানান।
ক্ষমতাসীন দলের মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে।
তুরস্ক আশা করছে এর মাধ্যমে আসন্ন ‘খাদ্য সংকট’ এড়ানো যাবে।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

এর আগে ‘দ্য ব্লুমবার্গ বার্তা’ সংস্থার খবরে বলা হয়েছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লী যাওয়ার আগে এরদোয়ান ৮ সেপ্টেম্বর পুতিনের সাথে সাক্ষাত করতে পারেন।

আরও পড়ুনঃ  ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের নিবিড় প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।

উল্লেখ্য, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানী বিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল।
গত মাসে রাশিয়া জাতিসংঘ সমর্থিত চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।