নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৯:৫৪ 👁️ ৬৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের ৯ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেন।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত মতামত ব্যক্ত করেন শিক্ষিকাবৃন্দ। এ সময় বিদ্যালয়সমূহে উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ক্রীড়াসামগ্রী প্রদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

সভায় রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সদস্য ও ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ আলফাতুন নেসা, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডা: ফরহাদ উদ্দীন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, ফুড এন্ড স্যানিটেশন অফিসার আরিফুল হক, শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও শিক্ষা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।