নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

নভেম্বর ৪, ২০২৬ ৮:০৩ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার (রাফাব) সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফল ব্যবসায়ীবৃন্দ নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণসহ নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে রাসিক প্রশাসকের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ফল ব্যবসার উন্নয়ন ও বিকাশে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সহযোগিতা কামনা করেন। সে প্রেক্ষিতে ফল ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

সাক্ষাৎকালে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার (রাফাব) সভাপতি মোঃ ইলিয়াস বেপারী, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল এবং সদস্য মোঃ খাজা মাইনুদ্দিন, মোঃ সোহেল রানা সোহেল ও মোঃ কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।