নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬ ৬:৩৫ 👁️ ১৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বুধবার (১৭ জুন) নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

আরও পড়ুনঃ  পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উাহিমা মল্লিক, সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান, মো. আলমগীর কবির, মোসা. জেসমিন আরা, মোসলেমা ফেরদৌসী প্রমুখ।

আরও পড়ুনঃ  এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন জনতা ব্যাংক হড়গ্রাম শাখার ব্যবস্থাপক মো. সাফিকুর ইসলাম, মহিলা শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আব্দুস সালাম, সিনিয়র অফিসার মোজাফফর হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

এছাড়া রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ১৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং নগরীর বিভিন্ন ব্যক্তি ও শ্রেণীপেশার মানুষ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।