নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রা.বি. ভর্তি পরীক্ষা- প্রতি আসনে লড়বেন ৪৮ শিক্ষার্থী

ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১১:১৫ 👁️ ৮০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৫০০টি। এবার মোট আসন রয়েছে ৩ হাজার ৯০৪টি। প্রতি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৮টি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বলেন, গতকাল রাতে চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তবে আজ দুপুর ১২টা পর্যন্ত টাকা পেমেন্ট করার সুযোগ থাকবে। গত ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ৬ থেকে ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

আবেদন জমা হওয়ার বিষয়ে তিনি বলেন, সর্বমোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৫০০টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭০০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩৪ হাজার ৫০০টি ও ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৭৬ হাজার ৩০০টি। যেহেতু আজ দুপুর ১২টা পর্যন্ত টাকা পেমেন্ট করার সুযোগ আছে সুতরাং এ সংখ্যা আরও বাড়তে পারে।

যেহেতু ‘বি’ ইউনিটে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা খুবই কম, তাই বি ইউনিটে আবেদনের আর কোনো সুযোগ রাখা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, সাধারণত ‘বি’ ইউনিটে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা একটু কমই হয়। আবেদনের জন্য সময় বেশি দেওয়া হলেও আবেদনকারীর সংখ্যা খুব একটা বাড়বে না। তাই আমরা আর অতিরিক্ত সময় দেব না।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

প্রসঙ্গত, ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘণ্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫। ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।