নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করা হবে

অক্টোবর ২৯, ২০২৩ ৮:০৫ 👁️ ১২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশান ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগকে আর্কিটেকচার ভবনে স্থানান্তর উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন ভবনে এই বিভাগের স্থানান্তর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করে গড়ে তোলা হবে। এছাড়া বিইসিএম বিভাগে জরুরিভাবে ল্যাব স্থাপনেরও নির্দেশনা দেন উপাচার্য।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

বিইসিএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী। সঞ্চালনা করেন প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর ও শাখা প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

উল্লেখ্য, বিইসিএম বিভাগটি এতোদিন পুরকৌশল বিভাগের ট্রান্সপোর্টেশন ল্যাবের দ্বিতীয় তলায় একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভাগটির পরিসর বৃদ্ধি পাওয়ায় তা আর্কিটেকচার ভবনের চতুর্থ তলায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে একাডেমিক ও গবেষণা কার্যক্রম এখন থেকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।