নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রুয়েটে কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন 

ডিসেম্বর ১১, ২০২৩ ৯:৪৪ 👁️ ১০৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম -এর সাথে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ  নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উল্লেখ্য, গত রবিবার কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন শুভ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান মুন্না।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

এছাড়াও সহ-সভাপতি পদে মো.মামুন, মো. সাজ্জাদুর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক পদে মো.জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক পদে মো.আবুল হাশেম মুক্তা, অর্থ সম্পাদক পদে মো. রাহাদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান, দপ্তর সম্পাদক পদে জামিম রেজা, প্রচার সম্পাদক পদে মো.আমান ফরহাদ সেতু, নির্বাহী সদস্য পদে- মো. শফিকুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো.জাহিদুল ইসলাম, মো.আবুল কালাম ও মো.রতন আলী নির্বাচিত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।