স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা সংকলন প্রকাশনা কমিটি ‘জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এ্যাপলাইড সায়েন্সের (জেইএএস) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য ও ইডিটোরিয়াল বোর্ডের এডিটর-ইন-চীফ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এডিটর অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
সভায় উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

