নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রুয়েটে বাজেট ব্যবস্থাপনা কমিটির ৫৩ তম সভা অনুষ্ঠিত

আগস্ট ২৪, ২০২৩ ৬:২৫ 👁️ ৫৭ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ৯ টায় বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) ৫৩ তম (২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম) সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়ছাল আরেফিন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

সভায় ৩০ জুন ২০২৩ তারিখে ২০২২-২০২৩ অর্থ বছরে রুয়েটের প্রাপ্তি ও পরিশোধের বিষয়ে নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অবহিত করা হয় । এছাড়াও রুয়েটের রাজস্ব খাতে ২০২৩-২০২৪ অর্থ বছরে ইউজিসি কর্তৃক বরাদ্দকৃত বাজেট প্রসঙ্গে আলোচনা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটে ইউজিসি কর্তৃক উল্লেখযোগ্য বরাদ্দসমূহের বিপরীতে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিতকরণ ও দ্রæত প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।