নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রূপের জাদুতে কাবু করলেন সামান্থা

এপ্রিল ৩০, ২০২৪ ১২:৪৪ 👁️ ৪৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গানের জন্য, আবার কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চার কারণে।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

এছাড়া বলিউডেও সামান্থার কদর কম নয়! ফ্যামিলি ম্যান সিরিজে তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। সামনেই মুক্তি পাবে তার অভিনীত সিটাডেল-এর হিন্দি সংস্করণ।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

এদিকে গতকাল ২৮ এপ্রিল ছিল সামান্থার জন্মদিন। দেশ-বিদেশের অনুরাগী থেকে দুই সিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাই তাকে মুড়ে দিয়েছেন শুভেচ্ছায়।

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বিপরীতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সামান্থা। সিনেমার নাম ইয়ে মায়া ছেসাভে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সামান্থাকে। একের পর এক তামিল-তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।