স্টাফ রিপোর্টার:রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহান সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

