নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রেললাইন ভাঙা, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

জানুয়ারি ২৯, ২০২৪ ৭:০২ 👁️ ৭৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন। ট্রেনটি আসার পথে ভাঙা ছিল রেললাইন। স্থানীয়রা তা দেখে লাল নিশান টানিয়ে ট্রেনটি থামিয়ে দিয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। রেললাইন সংস্কারের পর দুপুর থেকে এ পথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রেললাইন ভাঙা থাকায় অল্পের জন্য দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর বরেন্দএক্সপ্রেস ট্রেন। ট্রেনটি আড়ানী স্টেশনে আটকা ছিল। এছাড়া লাইনে কাজ চলার কারণে কিছু সময় থেমে থাকতে হয়েছে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে ্র আন্তঃনগর বরেন্দএক্সপ্রেস ট্রেনটি। রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। এ সময় স্থানীয়রা দূর থেকে লাল পতাকা দেখিয়ে ট্রেনটিকে আগেই থামিয়ে দিতে সক্ষম হন। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।

আরও পড়ুনঃ  আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, রেললাইনের একটি পাত কোনভাবে ভেঙে গিয়েছিল। ঘটনার পর খবর পেয়ে তাদের প্রকৌশলীরা নিজস্ব টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করেন। এতে দূরে থাকা ট্রেনগুলোর গতি কমিয়ে দেওয়া হয়। এভাবে ওই পথ দিয়ে প্রায় দেড় ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়।

তিনি জানান, লাইন মেরামতের কাজ শেষ হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে রাজশাহীর সাথে গোটা দেশের রেলপথ যোগাযোগ আবারও স্বাভাবিক হয়। কীভাবে রেলের পাত ভেঙেছে তারা সেটি তদন্ত করে দেখছেন বলেও জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের এই শীর্ষ কর্মকর্তা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।