নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান তারেক রহমানের

জুন ২০, ২০২৫ ৭:১৯ 👁️ ৬১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে এই সংকট সমাধানে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত,’ আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

আরও পড়ুনঃ  বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

পোস্টে তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সাথে সংহতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জন্য, ‘এটি কেবল একটি বিশ্বব্যাপী সংকট নয়, বরং আমাদের দৈনন্দিন বাস্তবতা। কক্সবাজারে ১৪ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মানবিক দায়িত্বের প্রতি বাংলাদেশের অঙ্গীকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

তিনি উল্লেখ করেন, তবে, এই সংকট বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে রয়ে গেছে এবং এর বোঝা বাংলাদেশের জন্য ক্রমশ অসহনীয় হয়ে উঠছে।

তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির জন্য অন্তর্বর্তকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সকলকে এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি অঙ্গীকার জোরদার করার আহ্বান জানিয়েছেন যাতে সকল শরণার্থী তাদের নিজ দেশে ফিরে যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।