নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রোহিতের পর বিদায় নিলেন গিলও

অক্টোবর ১৯, ২০২৩ ১১:৫৩ 👁️ ৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ব্যাটিংয়ে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৮৮ বলে ৯৩ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল।
ফিফটি করার দুই রান আগে রোহিতকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন হাসান মাহমুদ। তবে গিল ঠিকই তুলে নেন ফিফটি। এরপর তাকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ।
ইনিংসের ত্রয়োদশ ওভারে হাসান মাহমুদের বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন রোহিত। ৪০ বলে ৪৮ রান নিয়ে বিদায় নেন তিনি। তবে একপ্রান্তে লড়ে গিয়ে ৫২ বলে অর্ধশতক পূর্ণ করেন গিল। এরপর আর তিন রান যোগ করতেই বিদায় নিতে হয় তাকে। মিরাজের বল উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৩ রান।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের পঞ্চাশোর্ধ ইনিংসের পর শেষদিকে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ২৫৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।