নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রোহিত-কোহলিকে নিয়ে ভারতের স্কোয়াড ঘোষণা

অক্টোবর ৪, ২০২৫ ৬:২৩ 👁️ ৬১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি মাসে অস্ট্রেলিয়ায় দুই ফরম্যাটের সিরিজ খেলতে যাবে ভারত। আগামী ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু হবে। যার জন্য আজ (শনিবার) স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আসন্ন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। তার বদলে টেস্টের পর ভারতের ওয়ানডে দলেরও অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।

আরও পড়ুনঃ  বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

ভারতের সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা স্কোয়াড থেকে ওয়ানডের ১৫ সদস্যের এই দলে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী। এ ছাড়া ঊরুর মাংসপেশির চোটের কারণে হার্দিক পান্ডিয়া এবং আগে থেকেই ইনজুরির কারণে বাইরে থাকা ‍ঋষভ পান্ত এখনও সেরে না ওঠায় অস্ট্রেলিয়া সফরে থাকছেন না। এর বাইরে ভারতের আসন্ন সফরে বিশ্রামে থাকবেন পেসার জাসপ্রিত বুমরাহ।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

বাদ পড়া পাঁচজনের জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল। সিরিজের তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১৯ (পার্থ), ২৩ (অ্যাডিলেড) এবং ২৫ (সিডনি) অক্টোবর। এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৯ (ক্যানবেরা) ও ৩১ অক্টোবর (মেলবোর্ন), ২ (হোবার্ট), ৬ (গোল্ডকোস্ট) ও ৮ নভেম্বর (ব্রিসবেন)।

ওয়ানডেতে বিশ্রামে থাকলেও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকছেন বুমরাহ। এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলা দলে আসন্ন সিরিজের জন্য কেবল দুটি পরিবর্তন এনেছে ভারত। হার্দিকের জায়গায় নেওয়া হয়েছে নীতিশ রেড্ডিকে এবং নতুন করে যুক্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুভ জুরেল (উইকেটরক্ষক) ও যশস্বী জয়ওসয়াল।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্শিত রানা, রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।