নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

ডিসেম্বর ২১, ২০২৪ ৭:৪১ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর লালনশাহ মুক্তমঞ্চে এক গণজমায়েতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

‘জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুসহ আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গণজমায়েত’ শীর্ষক এ আয়োজনে নূর খান লিটন বলেন, ‘এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা ঠিক হবে না, এরা জনগণের কোনো সেবা করতে পারে না।’

আরও পড়ুনঃ  নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

নূর খান আরও বলেন, ‘পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত, পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করেছে।’

এ সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিসও উপস্থিত ছিলেন।

এই গণজমায়েতের আয়োজন করে ভুক্তভোগীদের সংগঠন ‘মায়ের ডাক’। গণজমায়েতে গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এসব ন্যক্কারজনক ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

আলোচনায় বক্তব্য দেন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব, গুম বিষয়ক গবেষক মাহমুদ রাকিব প্রমুখ।

একইস্থানে জাতিসংঘের সহযোগিতায় ‘গুম, জান ও জবান’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন। ৩ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।