নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

লটারির মাধ্যমে আরএমপি’র ১২ থানার ওসি পদায়ন

ডিসেম্বর ৭, ২০২৫ ৭:০৬ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের অগ্রাধিকার

রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি/পদায়ন কার্যকর করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। উল্লেখ্য যে, লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

নতুন পদায়নপ্রাপ্ত ওসিদের তালিকা নিম্নরূপ— বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি মোঃ আবুল কালাম আজাদকে মতিহার থানা, দামকুড়া থানার ওসি মোঃ রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানা, চন্দ্রিমা থানার ওসি মোঃ আরজুনকে বেলপুকুর থানা, মতিহার থানার ওসি মোঃ আব্দুল মালেককে রাজপাড়া থানা, কাটাখালী থানার ওসি আব্দুল মতিনকে পবা থানা, বেলপুকুর থানার ওসি মোঃ সুমন কাদেরীকে কাটাখালী থানা, শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানা, এয়ারপোর্ট থানার ওসি  মোঃ ফারুক হোসেনকে শাহমখদুম থানা, পবা থানার ওসি মোঃ ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানা, কাশিয়াডাঙ্গা থানার ওসি মোঃ আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানা, কর্ণহার থানার ওসি মোঃ মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানা, রাজপাড়া থানার ওসি মোঃ হাবিবুর রহমানকে কর্ণহার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।