নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

লালপুরে পাটের গোডাউনে আগুন, ৭লাখ ৫০ হাজার টাকার ক্ষতি 

জানুয়ারি ১৬, ২০২৪ ৮:৫৩ 👁️ ৮৬ views
Link Copied!

মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুর উপজেলার আট্রিকা মোড়ে পাটের গোডাউনে অগুন পাট পুড়ে সাড়ে ৭ লাখ টাকাার ক্ষতি। সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আট্রিকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাটের মালিক ইমন ইসলাম  আট্রিকা গ্রামের গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।
ইমন আলী বলেন,সোমবার রাত ৯ টার দিকে গোডাউন বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। রাত ৪টার দিকে গোডাউনে আগুন লেগেছে বলে খবর পান।
ঘটনাস্থলে এসে আগুন জ্বলতে দেখে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করলেও গোডাউনের ৩ শত মন পাট পুড়ে যায়। যার মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা।
তিনি জানান,গোডাউনে কোন বিদ্যুতের সংযোগ নেই। এতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা নেই। শত্রুতা করে আমার গোডাউনে আগুন লাগিয়ে দেয়া হয়েছে বলে আমার ধারনা।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফিজুর রহমান বলেন,১১ জনের একটি আগুন নির্বাহক দল ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ বিষয়ে লালপুর থানা  অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহাম্মেদ বলেন,খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে একটি  অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।