নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

নভেম্বর ৩০, ২০২৫ ৯:৩৪ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি রাঁচিতে ঝলক দেখালেন। ভক্তদের উচ্ছ্বাসে ভাসালেন ৫২তম ওয়ানডে সেঞ্চুরিতে। একই সঙ্গে ক্রিকেটের একটি সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

আরও পড়ুনঃ  উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন কোহলি। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন তিনি। ১২০ বলে ১৩৫ রান করেন তিনি ১১ চার ও ৭ ছয়ে। ১১২.৫০ স্ট্রাইক রেট চিল তার।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

একই সঙ্গে ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন কোহলি। ৫১ টেস্ট সেঞ্চুরি নিয়ে এক ফরম্যাটে সর্বোচ্চ শতকের মালিক ছিলেন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম সেঞ্চুরিতে শচীনের আরও দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ষষ্ঠ সেঞ্চুরিতে তিনি পেছনে ফেলেছেন তাকে ও ডেভিড ওয়ার্নারকে।

আরও পড়ুনঃ  রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

এছাড়া ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯তম পঞ্চাশ ছাড়ানো ইনিংসের তালিকায় শচীনকে (৫৮) টপকে গেলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি সাত হাজারতম সেঞ্চুরি।কোহলির সেঞ্চুরি ও রোহিত-লোকেশ রাহুলের ফিফটিতে ৮ উইকেটে ৩৪৯ রান করেছে ভারত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।