নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ৬, ২০২৫ ৮:৪০ 👁️ ৬৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

পরে তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কুশল বিনিময় শেষে বিকেলে উপদেষ্টা বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। সেখানে ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টাকে একটি জার্সি উপহার দেন।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকাত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুনঃ  ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, গত বছরের ১৬ তারিখ পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদের মৃত্যুর পর সারাদেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততায় চলমান গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আওয়ামী শাসন ব্যবস্থার পতন ঘটে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।