নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শহীদ জিয়ার ৯০তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ২০, ২০২৬ ১০:১৬ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে গরিব, অসহায়, দুঃখী, বসতিহীন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

মঙ্গলবার বিকেলে নগরীর মহিষবাথান উত্তর পাড়া এলাকায় বাদ আসর মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, সিনিয়র সহ-সভাপতি এনায়েতুল ইসলাম রঞ্জু, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টন, নগরীর ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলে কবির টুটুল, মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মাহফুজুর রহমান অর্থিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে তিনি কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র আজও জাতির রাজনৈতিক অগ্রযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

তিনি আরও বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মসূচিই শহীদ জিয়ার রাজনীতির মূল দর্শনকে তুলে ধরে। সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর রাজনৈতিক আদর্শ। বিএনপি সেই আদর্শ অনুসরণ করে ভবিষ্যতেও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আলোচনা সভায় রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের রাজনীতির প্রতীক। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট অনুধাবন করেই তিনি রাজনীতি করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। তাঁর জীবনের মূল দর্শন ছিল আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া এবং অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শহীদ জিয়ার সেই মানবিক ও কল্যাণমুখী রাজনীতিরই বাস্তব উদাহরণ। সমাজের গরিব, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, মিজান ওয়েলফেয়ার ট্রাস্ট ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং বিএনপির নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় উপকারভোগীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।