অনলাইন ডেস্ক : চলে গেল বিশ্ব শাড়ি দিবস। ২১ ডিসেম্বর শাড়ির প্রতি প্রেম উদযাপনের দিন। চিরন্তন এই পোশাকটির প্রতি সম্মান জানাতে দিবসটি পালিত হয়। ৯ গজের এই কাপড়ের উন্মাদনা এখন গোটা বিশ্বে। তাইতো- কথায় আছে, শাড়িতে নারী। এ যেন শুধু একটু করো কাপড় নয়, জীবনের গল্প বলা এক ক্যানভাস। প্রেয়সীকে শাড়িতে সবচেয়ে বেশি আরাধ্য মনে হয় পুরুষদের। প্রতিটি শিশুর কাছে মায়ের শাড়ির আঁচলের ঘ্রাণ পৃথিবীর সব থেকে প্রিয় সুবাস। যুগে যুগে শাড়ির প্রেমে মজেছেন সবাই। টলিউড, বলিউড টু হলিউড, তারকাদের শাড়ির প্রেমের গাঁথা এই পরিসরে উল্লেখ না করলেই নয়। কালের বিবর্তনে ব্যপক পরিবর্তন এসেছে শাড়ির ড্রেপিংয়েও। তার সঙ্গে যুক্ত হয়েছে বৈচিত্র্যময় ব্লাউজ। কাঁচুলি, চোলি থেকে জ্যাকেট স্টাইল পেরিয়ে কোর্সেট, ব্রালেট, ট্যাংকটপ আর ক্রপটপ শাড়ির সঙ্গী হয়েছে। রেডি-টু-ওয়্যার আর ফিউশন ঘরানার...
Developed by BDITHOST