নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নভেম্বর ১৮, ২০২৩ ১১:৩২ 👁️ ৭৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করেছেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেণী। শনিবার (১৮ নভেম্বর) উপশহর এলাকায় এই প্রধান অতিথি থেকে এই হুইল চেয়ার বিতরণ করেন তিনি।
বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শামীমা ইয়াসমিন শিখা, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু তারেক মুকুল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।