নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ

জানুয়ারি ১২, ২০২৪ ৪:১৮ 👁️ ৬৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশপ্রাপ্ত ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব অবশিষ্ট শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৩৯/২০১৯ এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপীল মামলা নং-৩৯০০/২০১৯ এর আলোকে এনটিআরসিএ এর জরুরি বিজ্ঞপ্তিতে এমপিওভুক্তির বিষয়ে কোন বাধা না থাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে নিম্নরূপ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো :

আরও পড়ুনঃ  ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত অধিকাংশ শিক্ষক ইতোমধ্যে এমপিওভুক্ত হওয়ায় তাঁদের এমপিও বহাল রাখা; এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত অবশিষ্ট শিক্ষকদের এমপিওভুক্ত করা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। এর মধ্যে অনেকের বয়স ৩৫ বছর অতিক্রম হলেও তারা এমপিওভুক্ত হয়েছেন। তবে প্রায় ৭ হাজার শিক্ষক এমপিওভুক্ত হতে পারেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।