স্টাফ রিপোর্টার: যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, চিকিৎসক রাজুর বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি ডা. রাজু তার চেম্বারে রাবির এক নারী শিক্ষকের স্কুলপড়ুয়া মেয়েকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর রাজুকে মারধর করা হয়। পরে থানায় মামলা করা হয়েছে। তবে পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

