নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিবগঞ্জে বীরাঙ্গনা মালেকার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৩:৩৫ 👁️ ৬৬ views
Link Copied!

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের বীরাঙ্গনা মালেকা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খড়িয়াল গোরস্থান প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ খড়িয়াল গোরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

জানাযায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।