স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতা সহ জোড়া খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে আরো ৪ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজনের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গার ঢোড়বোনা গ্রামের পশ্চিমপাড়া কবরস্থান এবং এর পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩ টি বালতিতে ৩৩ টি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেল গুলো উদ্ধারের সময় ৪ টি ককটেল বিকট শব্দে ফেটে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকৃত বাকি ককটেল ধ্বংস করা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে বিশাল একটি এলাকা ঘিরে রাখে পুলিশ ও গ্রাম পুলিশ। ঘটনাস্থলের পাশে ছিল উৎসুক জনতার ভীড়। মঙ্গলবার সকাল থেকে এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিস্পোজাল ইউনিট। এর আগে যৌথভাবে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ৪ জনকে আটকের পর আটককৃত আজম আলীর...
Developed by BDITHOST