নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিল্পী নাদিরা বেগম মারা গেছেন

নভেম্বর ৬, ২০২৩ ১১:৫৩ 👁️ ৮৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক একেএম মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

হার্টের অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে একই হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

উল্লেখ্য, ‘কল কল ছল ছল নদী করে টলমল…’ ছাড়াও আরো অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের সুযোগ্য কন্যা নাদিরা বেগম। ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। এছাড়া ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।