নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শীতের কারণে রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

জানুয়ারি ২০, ২০২৪ ১১:৩৫ 👁️ ৭৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : তীব্র শীতের কারণে রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট দফতর থেকে পৃথকভাবে এই ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

জানা গেছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া রোববার (২১ জানুয়ারি) ও সোমবার (২২ জানুয়ারি) রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

উল্লেখ্য, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার কারণে রোববার ও সোমবার রাজশাহী জেলার সকল পর্যায়ের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাউশি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এদিকে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম জানান, রোববার (২১ জানুয়ারি) শুধুমাত্র প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা যদি এমন থাকে তবে সোমবার (২২ জানুয়ারি) আবার নতুন করে ঘোষণা দেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।