অনলাইন ডেস্ক : খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বৃহস্পতিবার। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বড়দিনের আনন্দের ছোঁয়া। মূলত গতকাল মধ্যরাত থেকেই শুরু হয়েছে প্রার্থনাসংগীত। নেওয়া হয়েছে উৎসবের সব প্রস্তুতিও। গির্জা, বাড়িঘর সাজানো হয়েছে নানা রঙে। দিবসটি আড়ম্বরে উদযাপনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এদিন দেশে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। দিবসটি উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয়...
Developed by BDITHOST